
শামিম,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শনিবার ৩ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টার দিকে বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি হেলাল মুন্সীর নেতৃত্বে এই দলবদল কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন, মিষ্টিমুখ করান এবং জামায়াতের লোগো সংবলিত মাফলার উপহার দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দলটি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রাসেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”