
শামিম,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) মধ্যরাত ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
এ সময় বাস চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে বাস ও সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”