
ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান ফেনীতে পুজা মণ্ডপ পরিদর্শন ও শান্তির বার্তা
মোহাম্মদ হানিফ, সহ ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
ফেনী সদর এলাকার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূইয়া এবং যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ভুঞা। তারা সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসব উপলক্ষে আয়োজিত মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা পুজা আয়োজনকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। তারা সকলকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলায় একসাথে কাজ করার আহ্বান জানান। চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূইয়া বলেন, “কারো ধর্মীয় উৎসব উদযাপনকে বাধাগ্রস্ত করার কোনো স্থান নেই। যারা এমন কার্যকলাপে জড়িত, তাদের কঠোরভাবে দমন করা হবে।” যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ভুঞা আশা প্রকাশ করেন, “আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ ও সম্ভাবনার দেশ।”
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com