
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরির নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি আলীকদম চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সড়ক ও আলীকদম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মিস্টার মং ক্যানু মার্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য আগস্টিন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন, মাস্টার মনজুরুল আলম, বিএনপি নেতা নুরুল ইসলাম মনু ও নুরুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর, সদস্য সচিব সন্তোষ কান্তি দাস, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুরাত আলম, সদস্য সচিব নুরুল আফসার ছোটন, বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফরিদুল আলম, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ মুসা এবং বান্দরবান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী রেহেনা বেগম, কহিনুর আক্তার ও পারভিন আক্তারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আলীকদম উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের বিএনপিপ্রেমী মানুষ এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবাদ সভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সভা থেকে দেশ ও জনগণের স্বার্থে সকল ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
এ কর্মসূচির মধ্য দিয়ে আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com