নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুখানদিঘী বটতলা থেকে শানপুকুরিয়া উত্তরপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
এ অবস্থায় মঙ্গলবার সকাল থেকে নিজ অর্থায়নে ইটের খোয়া ও বালি দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর কাঁচুপাড়া ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক। সারাদিনব্যাপী চলা এ সংস্কারকাজে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা বলেন, "এই রাস্তাটি সংস্কারের জন্য পৌরসভা ও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেককে বিষয়টি জানানো মাত্রই তিনি নিজের অর্থায়নে রাস্তা সংস্কারের ব্যবস্থা করেছেন। আমরা তাঁর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাই এবং তাঁর সফলতা কামনা করি।"
কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক বলেন, "২০০১ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা শুরু। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেন ৮ নম্বর ওয়ার্ডের মানুষের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে আরও বেশি কাজ করতে পারি, সে জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।"

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি চলাচল উপযোগী হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com