
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত কৃষকের নাম মো. রিদুয়ান করিম মিন্টু (৩৮)। তিনি স্থানীয় বাসিন্দা মো. সোলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তামাক ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন রিদুয়ান করিম মিন্টু। পথিমধ্যে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাকে ঘিরে ধরে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. মোস্তাক আহমদ অপহৃত পরিবারের বরাত দিয়ে জানান, ঘটনার পর থেকে মিন্টুর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবার চরম উদ্বেগ ও
উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
অপহৃতের স্বজনরা দ্রুত তার নিরাপদ উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com