
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত NSB ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।সোমবার (০২ মার্চ ২০২৬) পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাটাটি প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বিধি-নিষেধ না মেনে কার্যক্রম পরিচালনা করছিল।অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সদস্যরা।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ সুরক্ষা, কৃষিজমি রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”