
মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে ঘুমন্ত এক যুবকের ওপর ধারালো চা-পা-তি দিয়ে নৃশংস হা-মলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি কোপে গুরুতর আ-হত ওই যুবক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রছুল্লাবাদ গ্রামের কাদির ব্যাপারীর বাড়ির মৃত অবিদ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৫) শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই গ্রামের প্রতিবেশী নাজিম মিয়া (৩০) হঠাৎ ঘরে ঢুকে ধারালো চা-পাতি দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মোশাররফ গুরুতরভাবে আ-হ-ত হন। ভুক্তভোগীর মা ও মামলার বাদী কোহিনূর বেগম অভিযোগ করে জানান, ঘটনার আগের রাতে অটোরিকশা চালক নাজিম মিয়া তাদের বাড়িতে রাত যাপন করার জন্য মোশাররফের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু মোশাররফ এতে সম্মতি না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই ঘটনার জের ধরেই পরদিন সকালে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় তার ছেলের ওপর হা-মলা চালানো হয় বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা আহত অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে প্রথমে আহাম্মদ আলী পঙ্গু জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) ভুক্তভোগীর মা কোহিনূর বেগম নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মা-মলায় গৃহে অনধিকার প্রবেশ, প্রাণনাশের হুমকি এবং হ-ত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে নাজিম মিয়া (৩০)-এর বিরুদ্ধে। মামলার নম্বর-০৯। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তও চলছে। স্থানীয়দের মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস হা-মলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”