নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১
মোঃ রেজাউল হক রহমত
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কোমল পানীয়র সঙ্গে রাসায়নিক এসিড মিশিয়ে পান করিয়ে রহমত উল্লাহ (১৫) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার হাসান মিয়া (৩৫)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে এক ব্যক্তিকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা ৪ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহকে একই গ্রামের খায়ের মিয়ার ছেলে হাসান মিয়া একটি কোমল পানীয়র বোতলে রাসায়নিক মিশিয়ে পান করান বলে অভিযোগ রয়েছে। পান করার কিছুক্ষণ পরই রহমত উল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে ব্রাহ্মণবাড়ীয়া এবং পরে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়িতে ফেরানোর পর গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মামা হানিফ মিয়া নবীনগর থানায় ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য, দ্রুত বিচার দাবি
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”