
মোঃ সামসুল হক,ময়মনসিংহ স্টাফ রিপোর্টার
পুরোনো বছরের সব প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ, বেদনা ও অভিজ্ঞতাকে সঙ্গী করে আমরা পা রাখছি নতুন একটি বছরে। বিদায়ী ২০২৫ সাল আমাদের অনেক কিছু শিখিয়েছে, জীবনের নানা বাঁকে দিয়েছে নতুন উপলব্ধি ও অভিজ্ঞতা। নতুন বছর মানেই নতুন করে স্বপ্ন দেখা, নতুন আশায় পথচলা। ২০২৬ সাল হোক প্রত্যাশা পূরণের বছর—যেখানে থাকবে সাফল্য, শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া। সময় এসেছে অতীতের ভুলত্রুটি ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার।
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক সামসুল হকের পরিবারবর্গের পক্ষ থেকে সিংড়া ডিজিটাল অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ দেশ-বিদেশের সকল মানুষকে জানানো হচ্ছে ইংরেজি নববর্ষ ২০২৬-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বার্তায় তিনি বলেন, অতীতের সব দুঃখ-কষ্ট ভুলে নতুন আলোয় আলোকিত হয়ে উঠুক সবার জীবন। ২০২৬ সাল হোক সবার জন্য আনন্দময়, শান্তিময় ও কল্যাণে ভরপুর।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”