দেশের সকল মুসলমানদের জন্য দোয়া চেয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুর রহমান
শাহিন বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর পৌরবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ
মোবারক জানিয়েছেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বজলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সামনে এক শুভেচ্ছা বার্তায় তিনি দুর্গাপুর পৌরসভা এলাকা সহ দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্যে রাজপথের এই লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব নেতা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি এই প্রার্থনা করি।
বজলুর রহমান আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, দুর্গাপুর পৌরসভা ও সারা বিশ্বের প্রতিটি মুসলিম ঘরে-ঘরে খুশির জোয়ার বয়ে আসবে এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপি নেতা বজলুর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দায়িত্ব পাওয়ার পরপরই তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে, খাল খনন, ফ্যামিলি কার্ড, ইমাম মোয়াজ্জেমের বেতন সহ বিভিন্ন কাজের শুভ উদ্বোধন করায় স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমান।।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”