দুর্ঘটনার অপেক্ষায় বগুড়ার নারুলী রেলক্রসিং! গেট ও গেটম্যান না থাকায় চরম ঝুঁকিতে হাজারো মানুষ
সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে এখনো স্থাপন করা হয়নি কোনো রেলগেট কিংবা নিয়োগ দেওয়া হয়নি গেটম্যান। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, রেলক্রসিংটির আশপাশে রয়েছে একটি কবরস্থান, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ঈদগাহ মাঠ। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মুসল্লি ও সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। এছাড়া ব্যস্ত সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় দিনভর ছোট-বড় যানবাহনের ব্যাপক চলাচল রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু-কিশোররা রেললাইনের আশপাশে খেলাধুলা করায় উদ্বেগ আরও বেড়েছে। ট্রেন আসার সময় অনেকেই আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ পান না।
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ ও জনসচেতনতামূলক প্রতিবেদন প্রচার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে দিন দিন বাড়ছে জনমনে আতঙ্ক।
জনস্বার্থে এলাকাবাসী দ্রুত নারুলী রেলক্রসিংয়ে স্থায়ী রেলগেট স্থাপন, গেটম্যান নিয়োগ, সতর্কতামূলক সাইনবোর্ড ও সাইরেন স্থাপন এবং সংশ্লিষ্ট বিভাগকে সরেজমিন পরিদর্শনের দাবি জানিয়েছেন।
তাদের ভাষ্য, “দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নয়, প্রাণহানি রোধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো নিরীহ প্রাণ ঝরে যাওয়ার আগেই কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।”
এলাকাবাসীর প্রশ্ন—আর কতদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? কোনো বড় দুর্ঘটনার পর কি জাগবে কর্তৃপক্ষের টনক? নাকি দুর্ঘটনার আগেই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা?
নারুলী রেলক্রসিংয়ে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com