দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশের অভিযানে আটক।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। পরবর্তীতে দুবাইয়ে অবস্থানকালে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”