
বুলবুল হোসেন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নস্থ তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়া গোহাটিতে প্রাণিসম্পদ অধিদপ্তর-এর নির্ধারিত সার্টিফিকেট সংগ্রহ ছাড়া গরু জবেহ করার অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় আরও অর্থদণ্ড প্রদান করা হয়। উভয় আইনে মোট ১৬টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা জরিমানা আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বাজার মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন জানান, “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।” বাজারে উপস্থিত লোকজন বলেন, “রমজান এলে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। প্রশাসনের এই অভিযান আমাদের জন্য স্বস্তির। নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে সক্ষম হবে।”
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”