তারাগঞ্জে গোসল করতে নেমে ঢাকা থেকে আসা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ও মর্মস্পর্শী ঘটনা। হাসি-আনন্দে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না দুই কিশোরের। যমুনেশ্বরী নদীর কালো জলে নিভে গেল দুটি তাজা প্রাণ। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার ৪নং হারিয়ার কুঠি ইউনিয়নের কলাপাড়া ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ডাঙ্গিরহাট কিসামত মেনানগর তেলিপাড়া এলাকার ওয়াহিদুল ইসলাম (১৫), পিতা- আব্দুর রহিম এবং মোহাম্মদ মাসুদ রানা, পিতা- নুর ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে আসা পাঁচ বন্ধু মিলে সকালে যমুনেশ্বরী নদীর কলাপাড়া ঘাটে গোসল করতে আসে। শুরুতে সবাই হাসি-আনন্দে পানিতে নামলেও হঠাৎ করেই গভীর পানির স্রোতে তলিয়ে যায় তারা। মুহূর্তেই আনন্দের পরিবেশ রূপ নেয় আতঙ্ক আর কান্নায়।
প্রথমদিকে পাঁচজনই নিখোঁজ হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনের কোনো সন্ধান মিলছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর ওয়াহিদুল ইসলামকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে গুরুতর অবস্থায় উদ্ধার হওয়া মাসুদ রানাকে দ্রুত তারাগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের সামনে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। মায়ের কান্না আর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
তারাগঞ্জ ফায়ার স্টেশনের প্রতিনিধিদল জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তিনজনকে জীবিত উদ্ধার করেন। পরে আমরা আরও দুজনকে উদ্ধার করি। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।”
এদিকে খবর পেয়ে রংপুর থেকে একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ডুবুরি ইউনিট রংপুরে ফিরে যায়।
এ ঘটনায় ডাঙ্গিরহাট কিসামত মেনানগর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে দুই কিশোর সকালে বন্ধুদের সঙ্গে হাসিমুখে বাড়ি থেকে বের হলো তাদের এখন পাওয়া গেল নিথর দেহ। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চলছে শোক ও মাতম।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com