ডাঙ্গিরহাট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য
বুলবুল হোসেন, তারাগঞ্জ প্রতিনিধি:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলাটি পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধান করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
উক্ত বিজ্ঞান মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে ৫টি পুরস্কারের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ডাঙ্গিরহাট স্কুল ও কলেজের কৃতি শিক্ষার্থীরা—যা প্রতিষ্ঠানের জন্য গৌরবের এক উজ্জ্বল অর্জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
ডাঙ্গিরহাট স্কুল ও কলেজের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন।
বুলবুল হোসেন,
৯ এপ্রিল, তারাগঞ্জ, রংপুর,০১৭২২০৩৮১১৬
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”