1. thpshopbd@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - probahonewstv
September 16, 2026, 4:31 am

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা
  • Update Time : Thursday, January 29, 2026
  • 100 Time View
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ, স্বচ্ছ ও সুষ্ঠু ভোট গ্রহণে গুরুত্বারোপ

মোঃ আলমগীর কবির, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা

ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন নির্বাচন কমিশন ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা এবং বাস্তবায়ন করেন উপজেলা নির্বাচন অফিস, পীরগঞ্জ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইফরাত পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিদ হোসেন। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব পালনে স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-২ আসনে নির্বাচনী উত্তাপ: জয়নাল আবদীন ভিপির পথসভায় যুবদল নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category