
মোঃ আলমগীর কবির
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বড় মাঠে ১০ দলীয় জোটের ডাকা নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। জনসভায় তিনি ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনের জন্য জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থীর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, “আমি এই তিনজনকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি।” তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, যদি এই তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হন, তবে তারা জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের চোকিদার হিসেবে কাজ করবেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।
জনসভায় বক্তব্যে তিনি উত্তরবঙ্গকে দেশের কৃষি রাজধানী হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি বলেন, পরিকল্পিত কৃষি উন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে উত্তরবঙ্গকে একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করা হবে। জনসভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com