টাঙ্গাইল মির্জাপুরের এক নারীকে ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন প্রেমিক।
উপজেলার আন্ধরা গ্রামের নুরুল হক পৌরসভার এক নারীকে সঙ্গে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাওয়ায়, অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণকারীরা পলাতক রয়েছেন বলে জানান স্থানীয়রা।
ভুক্তভোগী ওই নারী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের একটি কারখানায় কর্মরত। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে প্রেমিক নুরুল হকের সঙ্গে কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ওই নারীকে নিয়ে যাই নুরুল হক। অভিযোগ রয়েছে, সেখানে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করা হয়। অচেতন অবস্থায় নুরুল হক, তার সহযোগী মালেক মিয়া এবং অজ্ঞাত আরও একজনসহ মোট তিনজন মিলে ওই নারীকে দিনভর ধর্ষণ করেন। সন্ধ্যার আগে ধর্ষণকারীরা তাকে ছেড়ে দিলে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে ফিরলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হসপিটাল থেকে স্বজনরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন। ভুক্তভোগী নারী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন এবং এখনও অচেতনার অবস্থায় রয়েছেন। এই অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”