টাঙ্গাইলে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১-দলীয় নির্বাচনী ঐক্য। একইসঙ্গে সারাদেশে শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জোটের জেলা শাখা।
তাদের প্রধান দাবি গুলো, জুলাই সনদের চেতনা অনুযায়ী সংস্কারের পক্ষে আসা গণভোটের রায় অবিলম্বে কার্যকর করা।
বিদ্যুৎ বিভ্রাট বন্ধ এবং তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার দাবি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা।
ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
শনিবার (২ মে) বিকেলে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষ এখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। তেল ও বিদ্যুতের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, অথচ সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য গত ১৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল, যার অংশ হিসেবে আজ ২ মে জেলা শহরগুলোতে এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”