টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২ নং জামুর্কী ইউনিয়নে পাকুল্যাতে আজ পুনরায় এক অভাবনীয় ঘটনার অবতারণা হয়েছে
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
নিজেকে চীনা নাগরিক পরিচয় দিয়ে এক যুবক প্রেমিকার বাড়িতে হাজির হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (৩০ মে ২০২৬) সকালে ওই যুবককে জামুর্কী ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় দেখা যায়। সে নিজেকে চীন দেশের নাগরিক হিসেবে দাবি করে এলাকার এক তরুণীর বাড়িতে বিয়ের উদ্দেশ্যে এসেছে বলে জানায়। তবে তার কথাবার্তা ও আচার-আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এক পর্যায়ে এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবক কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহায়তায় ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। তিনি আসলেই বিদেশি নাগরিক কি না, নাকি অন্য কোনো উদ্দেশ্যে ছদ্মবেশ ধারণ করেছেন—তা যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে পুলিশ প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অনলাইনে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং কোনো ধরণের অসংগতি দেখলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের আসল পরিচয় নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিস্তারিত জানতে সাথে থাকুন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”