টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে এলাকাবাসীর জেরার মুখে এক ভুয়া বিদেশি আটক।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩ মে ২০২৬) চামারী ফতেপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে ওই ব্যক্তি নিজেকে চীনা নাগরিক দাবি করে এলাকায় আসেন। তার বেশভূষা এবং আচরণে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরেন এবং তার পরিচয় ও বৈধ নথিপত্র দেখতে চান।
এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তির কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। তিনি নিজেকে চীনা নাগরিক দাবি করলেও তার ভাষা এবং আচরণে কোনো স্বচ্ছতা ছিল না। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে জেরা শুরু করলে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
এলাকাবাসী জানান, ওই ব্যক্তির সাথে কোনো দোভাষী বা বৈধ পাসপোর্ট-ভিসা ছিল না। নাম-পরিচয় নিয়ে লুকোচুরি করায় গ্রামবাসীর মনে সন্দেহ দানা বাঁধে। পরিস্থিতির বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তি দ্রুত এলাকা ত্যাগ করেন। ছবিতে থাকা দুই যুবকের বিরুদ্ধে এই অভিযোগ তবে তাদের নাম, পরিচয় ও ঠিকানা জানা যায় নাই।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। পুলিশ বিষয়টির খোঁজখবর নিচ্ছে।
উল্লেখ্য, ইদানীং বিভিন্ন গ্রামীণ জনপদে বিদেশি নাগরিক সেজে প্রতারক চক্রের সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com