টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে ফসলের মাঠে এখন সবুজের বদলে পোড়া ধানের হাহাকার।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
৩নং ওয়ার্ডের মুন্দিরা পাড়া, বুধীর পাড়া, কোট বহুরিয়া এবং বহুরিয়া চরপাড়া এলাকার কৃষকদের অভিযোগ—এলাকার এফবিসি ও আরবিসি-সহ কয়েকটি ইটভাটার আগুন নেভানোর সময় নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ঝলসে গেছে মাঠের পর মাঠ ধান।
ভুক্তভোগী কৃষকরা জানান, ফসল কাটার ঠিক আগমুহূর্তে এই গ্যাসে তাদের ১০ হাজার একর জমির ধান চিটা হয়ে গেছে। এতে শুধু সাধারণ কৃষকই নন, বড় ধরণের লোকসানের মুখে পড়েছেন প্রজেক্ট মালিক ও বর্গা চাষিরাও। বারবার এমন ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় আজ (৩০ এপ্রিল, ২০২৬) বহুরিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় কৃষকরা ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে স্লোগান ধরেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবিলম্বে ইটভাটার এসব অবৈধ গ্যাস নির্গমন বন্ধ করা হোক এবং তাদের হাড়ভাঙা খাটুনির ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে এই অঞ্চলে কৃষি আবাদ বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com