টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের হাতের আঙুল কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
উপজেলার আনাইতারা ইউনিয়নের দাঁতপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর স্থানীয়রা হামলাকারীদের আটক করলেও, এক প্রভাবশালী বিএনপি নেতার হস্তক্ষেপে তারা ছাড়া পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে হাবিজুর (৩০) নামের এক যুবকের সাথে স্থানীয় কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাবিজুরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে তার হাতের আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। রক্তাক্ত অবস্থায় হাবিজুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় উপস্থিত গ্রামবাসী ধাওয়া করে অভিযুক্ত সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আনাইতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বকশী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আটককৃতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ না করে নিজ জিম্মায় নিয়ে ছেড়ে দেন। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”