টাঙ্গাইলের মির্জাপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
শনিবার রাতে উপজেলার গোড়াই ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশে একটি ভবনে অভিযান চালায় টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশ। ডিবি কর্মকর্তাদের দাবি, মাদক কেনাবেচার সময় হাতেনাতে শওকত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেন তারা। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত শওকত হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মেম্বার পদপ্রার্থী ছিলেন। তার বয়স ৪৭ বছর।
মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”