
রিহান সিকদার,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নে এক ইউপি সদস্যের গায়ে হাত তোলার অভিযোগে এক যুবককে আটক করেছে গ্রাম পুলিশ ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক চুরির উদ্দেশ্যে জামুর্কী ইউনিয়নের একটি এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরের কাছে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইউপি সদস্য মো. মনির অভিযুক্ত যুবককে চুরির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এক পর্যায়ে যুবকটি ইউপি সদস্যের শার্টের কলার ধরে টান দেয় এবং তার গায়ে হাত তোলে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত গ্রাম পুলিশ ও স্থানীয়রা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত যুবকের হাত রশি দিয়ে বেঁধে তাকে আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়।
ইউপি সদস্যের গায়ে হাত তোলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”