
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
আজ উপজেলার গোড়াই এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩ জন ব্যক্তিকে বড় অংকের জরিমানা করা হয়। গ্যাস সাশ্রয় এবং সরকারি সম্পদ রক্ষায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র এই নিয়মিত অভিযান এখন আরও জোরদার। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের গোড়াই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বেশ কিছু বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগের প্রমাণ পায় কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে সেগুলো বিচ্ছিন্ন করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও সরঞ্জাম।
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ জন গ্রাহককে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে যারা এই ধরনের ঝুঁকি নিয়ে সংযোগ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ। তিতাস কর্তৃপক্ষ জানায়,অবৈধ সংযোগের কারণে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ গ্রাহকরাও গ্যাসের স্বল্পচাপে ভুগছেন। মির্জাপুরে আমাদের এই অভিযান নিয়মিত চলবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং সিস্টেম লস কমাতে মির্জাপুর উপজেলায় তিতাসের এই উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”