
মোঃ আক্তার হোসেন, শাহজাদপুর
জুলাই যুদ্ধ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টায় এনায়েতপুর থানা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে এনায়েতপুর থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করা যাবে না। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই জনগণের অধিকার আদায় করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিক্ষোভ চলাকালে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”