
তানজিলা খাতুন,ঢাকা
ঢাকার সাভার উপজেলার জিরানী বাজার এলাকায় ইতিহাস পরিবহন ও সাভার পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লি ও বেপরোয়া গতির কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় বাসের একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানো ও দ্রুত এগিয়ে যাওয়ার প্রতিযোগিতার সময় বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায়। মুহূর্তের মধ্যেই জিরানী বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের জিরানী বাজার কোরিয়ান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধার ও প্রাথমিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ সোহেল মিয়া। তিনি আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো, চিকিৎসা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে বেপরোয়া বাস চলাচল বন্ধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”