
নাজমুল রানা,জামালপুর প্রতিনিধি |
জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২) এর অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-২। অভিযানের সময় একটি খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মাদক সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”