
শামিম,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও পরামর্শক। তাঁর বছরের আয় ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা। নির্বাচনী হলফনামা বিশ্লেষণে জানা গেছে, ড. মাসুদের মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৪৩ হাজার ২৫০ টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা আছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা। এছাড়া শেয়ারবাজারে ও বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শেয়ার রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার।
হলফনামায় বলা হয়েছে, ড. মাসুদের নামে কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। পরিবারের মোট ঋণের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রী পেশায় চিকিৎসক এবং তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা। ড. মাসুদের মালিকানায় রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার বৈদ্যুতিক সামগ্রী এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। তবে তাঁর বা পরিবারের নামে কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি নেই। আয়কর হিসেবে তিনি ৪৫ হাজার ৪২৫ টাকা প্রদান করেছেন। এই তথ্য নির্বাচনী হলফনামা অনুসারে প্রমাণিত এবং নির্বাচনী স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ বিবরণ হিসেবে গণ্য করা হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”