
শামিম,পটুয়াখালি জেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোঃ মাইনুদ্দিন হাওলাদার (মঈন)।রোববার (২১ ডিসেম্বর) সংগঠনের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান আদরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান রাব্বি, জুবায়ের ইসলাম জয়, সাইয়েদা সানজিদা, নাজমুন নাহার নিপাসহ মোট ১০ জন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান ও অর্পিতা সিকদারসহ মোট পাঁচজন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ আসাদুল ইসলাম শফিক, মুইদুল ইসলাম নিবির ও নাদিয়া আক্তার মিম। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে অর্পন সমাদ্দার, দপ্তর সম্পাদক হিসেবে মাহি হক রামিম, প্রচার সম্পাদক হিসেবে মেহেদি হাসান মিয়াদ এবং ভর্তি পরীক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সাব্বির হোসেন দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে। নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com