
মোঃ আব্দুল জলিল পাশা, উপজেলা প্রতিনিধি (সাটুরিয়া, মানিকগঞ্জ)
মানিকগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত সড়ক সাটুরিয়া উপজেলার জান্না বাসস্ট্যান্ড হতে রাইল্লা হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পড়েছে। প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী ট্রাক, সিএনজি, অটোবাইক এই পথে চলাচল করে। কিন্তু রাস্তার সর্বত্র বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় পরিবহন চালকরা জানান, দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যাত্রীরাও বলেন, “এই রাস্তায় চলাচল এখন জীবন ঝুঁকির সমান।” বিশেষ করে ফুকুরহাটি ইউনিয়ন, জান্না বাসস্ট্যান্ড ও রাইল্লা এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে নাজুক। বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়ক কাদা-পানিতে তলিয়ে যায়, ফলে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে যাত্রী ও পণ্য পরিবহন সম্পূর্ণভাবে ব্যাহত হবে, যা এলাকার ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলবে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”