
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর দাউদপুল এলাকার দাউদপুল টাওয়ারে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে প্রবেশ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে অবস্থান করছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা কৌশলে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। চুরির বিষয়টি জানাজানি হলে ভবনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় দাউদপুল টাওয়ারসহ পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, চুরি হওয়া স্বর্ণালংকারগুলো দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ ছিল। এই ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্রকে শনাক্তের চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসী ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি রাতের বেলায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”