
মোঃ মাহাবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভূক্ত বেসরকারি গ্রন্থাগার জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত রহমানকে সভাপতি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম ইশাতকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ, ২০২৬) গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ ও পরিচালনা কমিটির সভাপতি সাদরুল ইসলাম সানোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ সেশনের জন্য ৩২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। গ্রন্থাগার পরিচালনা কমিটিতে ইমরুল কায়েছ তুষার, মোঃ সাকিব হাসান ও হাদীউল ইসলাম মিয়াদ সহ-সভাপতি; আবু সাইদ তন্ময়, মোঃ জাহিদ হাসান ও মোছাঃ সূচি আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানভীর হোসেন সাদিম, রাইজুল ইসলাম রনি ও ফারজানা ইসলাম তমা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
পরিচালনা কমিটির অন্যান্যরা হচ্ছেন অর্থ সম্পাদক সম্পদ তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ নিরব হাসান, প্রচার সম্পাদক সিরাতুল মোস্তাকিম মৌমিতা, শিক্ষা ও গবেষণা সম্পাদক তাফসিরুল তালুকদার লুব্ধ, পাঠচক্র বিষয়ক সম্পাদক আদিল আহনাফ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক তৌহিদুর রহমান পরাগ, পরিবেশ বিষয়ক সম্পাদক জেরিন আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান সিয়াম, ক্রীড়া সম্পাদক নিহাত হোসেন আলভী। এছাড়াও জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রিয়াদ, মোঃ হুমায়ুন কবির, শোয়াইব হাসান শিবলী, জি.এম.মারুফ আল সোয়াদ, তৌকির আহমেদ তুষার, জাকির হাসান কাউসার, সাদরুল ইসলাম সানোয়ার, আসাদুজ্জামান আকন্দ, মোঃ রিয়াজ আহমেদ, ফয়সাল আহমেদ এবং ইমাম মেহেদী হাসান বর্তমান কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ জানান, "গ্রন্থাগারে গতিশীলতা আনয়নের জন্য এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছরই ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এছাড়াও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে পূর্বের কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক নতুন কমিটিতে একই দায়িত্ব পালন করতে পারেন না। সেই ধারাবাহিকতায় এবছরও নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।" জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম ইশাত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে গ্রন্থাগারের সার্বিক উন্নয়নে সকল পাঠক, সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”