চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক তিন মাদকসেবীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মহিলা কলেজ মোড় ও ভিয়াইল ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আটক তিন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি মাহামুদুন নবী বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”