চিরিরবন্দরে সমবায় সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০৪ আসনের সংসদ সদস্য ও হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায়।
অনুষ্ঠানে সমবায় সমিতির বর্তমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতি লিমিটেড, চিরিরবন্দর এই মতবিনিময় সভার আয়োজন করে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”