চিরিরবন্দরে মা/দ/ক/সহ যুবক আ/ট/ক, পুলিশের কাছে সোপর্দ
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকসহ রুবেল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটককালে তার কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত রুবেল ইসলামের বাড়ি কুতুবডাঙ্গা গ্রামীণ ব্যাংক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর জাগ্রত সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা তাকে সন্দেহজনক অবস্থায় আটক করে এবং পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”