চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে হামিদুল নামে এক মাদকসেবীর কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর থানার চলমান মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে আটক করা হয়েছে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”