
মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি। আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”