
মোঃ আমজাদ হোসেন,জেলা প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে এনজিওগুলোর ভূমিকা ও অবদান তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের কল্যাণে এনজিওগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”