
আঃ হালিম আতিক,টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খানের নেতৃত্বে ঘাটাইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান। অভিযানে আরও অংশ নেন এসআই (নিরস্ত্র) রাজু আহমেদ, এসআই (নিরস্ত্র) নাজিম উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ঘাটাইল থানাধীন ঘাটাইল কলেজ মোড় এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনাকালে মো. মজিবর রহমান (৬৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া এলাকার মৃত ইমাজ উদ্দিনের ছেলে। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার পরিহিত একজোড়া স্যান্ডেলের সোলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮৫ (পঁচাশি) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা নং-১০, তারিখ-০৭ জানুয়ারি ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”