
সাজেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলার গাবতলী উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান জোরদার হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন ওসি মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, যার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) রাতে পরিচালিত বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ওসির সরাসরি তদারকিতে পরিচালিত অভিযানে উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া এলাকার মোঃ পিন্টু ওরফে বন্যা (৩০)-কে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই সময়ে ধোড়া এলাকার মোঃ মকুল আকন্দ (৪৫)-কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে ১৫১ ধারায় ১ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নবাগত ওসি বলেন, “গাবতলী উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান বাস্তবায়নে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয়দের মতে, নতুন ওসির এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে আসছে এবং মাদক নির্মূলে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com