
সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া:
বগুড়ার ভবানীগঞ্জে ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ একটি বিশাল গাছ উপড়ে মাদ্রাসার টিনশেড ভবনের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে ক্লাস চলাকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর শুক্রবার (৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শনে যান বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
পরিদর্শনকালে তাঁরা ক্ষতিগ্রস্ত ভবনটি ঘুরে দেখেন এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন। একই সঙ্গে ভবনটির সংস্কার ও মেরামতের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি দ্রুত সংস্কারের জন্য সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় মাদ্রাসা প্রাঙ্গণে থাকা বহু বছরের পুরোনো একটি বিশাল গাছ উপড়ে টিনশেড ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় মাদ্রাসায় পাঠদান চলছিল। তবে বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
হঠাৎ এ দুর্ঘটনায় মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ভবনটি মেরামত করা গেলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ভবনটির দ্রুত সংস্কার এখন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com