
মোঃ বেলাল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ রসুলপুর গ্রামের গাছুপাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় পুকুরে ডুবে মারা গেছে এক শিশু। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটি মোঃ রাহেল সরকারের ছেলে। ঘটনাটি ঘটে ০৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে। বাড়ির সামনে থাকা বড় পুকুরে শিশুটি অসাবধানতাবশত পড়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে পানিতে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা মোঃ রাহেল সরকার কাজের সুবাদে ঢাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের অভিযোগ, শিশুটির মা দীর্ঘ সময় স্মার্টফোনে ব্যস্ত থাকতেন এবং সন্তানের প্রতি যথাযথ নজরদারি করতেন না, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”