
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান | ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার): বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ড এবং রোয়াংছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
এছাড়াও জেলা বিএনপি ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটি মানবিকতারও অন্যতম দৃষ্টান্ত।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি ও সাহসের উৎস হয়ে উঠেছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”