
মোহাম্মদ হানিফ
সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনীর পরশুরাম উপজেলার খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং নূরানী বিভাগের শিক্ষক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল হাকিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের মিনার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হালিমসহ আরও অনেকে। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের মিনার বলেন,
“খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সবসময় ভালো ফলাফল করে আসছে। আগামীতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। শিক্ষার মান ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।” এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”