
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী সদর উপজেলার কালিদহ এলাকায় গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত কোব্বাত রাহেলা ফাউন্ডেশন। মানবিক রাজনীতির বাস্তব দৃষ্টান্ত স্থাপনকারী এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) কালিদহ এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবি পার্টির ফেনী জেলা অর্থ বিষয়ক সম্পাদক মাস্টার শাহ আলম সুলতানি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শুরু থেকেই মানবিক রাজনীতিতে বিশ্বাস করেন। তাঁর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত কোব্বাত রাহেলা ফাউন্ডেশন সেই মানবিক রাজনীতিরই বাস্তব প্রতিফলন।” তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো যদি জনগণের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসে, তাহলে সমাজ থেকে বৈষম্য ও অসহায়ত্ব অনেকাংশে দূর হবে। এবি পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী সদর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব রোটারীয়ান নজরুল ইসলাম সবুজ বলেন, “এবি পার্টির রাজনীতি মানেই জনকল্যাণমূলক রাজনীতি। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই প্রমাণ।” শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই তীব্র শীতে কম্বল পেয়ে তারা স্বস্তি পেয়েছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোব্বাত রাহেলা ফাউন্ডেশন ও এবি পার্টির প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব পার্টির সদস্য সচিব শফিউল্লা পারভেজ, স্থানীয় নেতা নান্টুসহ এবি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতৃবৃন্দ জানান, কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক আরও কর্মসূচি গ্রহণ করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”