কারেন্ট হাট বাজারে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধ, ভোগান্তিতে ব্যবসায়ীরা
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার:
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা।
পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পুরো বাজার এলাকাটি যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হচ্ছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ক্রেতারা ও সাধারণ মানুষ শিক্ষার্থীর ওপর।
স্থানীয় সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজারের আশেপাশের দোকানদাররা নিজেদের উদ্যোগে জমে থাকা পানি বের করার জন্য একটি পাইপলাইনের ব্যবস্থা করেছিলেন। ওই পাইপলাইনের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতো, ফলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে ছিল।
কিন্তু হঠাৎ করেই সেই পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।
বর্তমানে পাইপলাইনটি অকার্যকর হয়ে পড়ায় বৃষ্টির পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারে পানি জমে দীর্ঘ সময় ধরে স্থির হয়ে থাকে।
ব্যবসায়ীরা জানান, “আগে বৃষ্টি হলে পানি দ্রুত নেমে যেত। এখন পানি বের হওয়ার কোনো পথ না থাকায় পুরো বাজার সাগরের মতো হয়ে যায়। এতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।”
এদিকে ক্রেতারাও জলাবদ্ধতার কারণে বাজারে আসতে অনাগ্রহী হয়ে পড়ছেন, যার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসায়ীদের আয়ে পাশাপাশি বর্তমান পরীক্ষার শিক্ষার্থীরাও যাতায়াতে ভোগান্তির মাঝে।
ভুক্তভোগীরা দ্রুত পানি নিষ্কাশনের পথ পুনরায় চালু করা এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শেষ কথা:
কারেন্ট হাট বাজারের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”