
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে রংপুরের কাউনিয়ায় বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ২টায় কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম, উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং নতুন প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ অঞ্চল গড়তে বেশি করে গাছ লাগানো সবার দায়িত্ব। এদিকে কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার হারাগাছ পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”